ব্যক্তি এক, অপকর্ম অনেক
সারাদেশ

ব্যক্তি এক, অপকর্ম অনেক

গাজীপুর প্রতিনিধি : জনপ্রিয়তার শীর্ষে থাকা উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত গণমানুষের দল বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় টানা তিন মেয়াদে আছে প্রায় পনের বছর। ফলে সুবিধাভোগী অনেক ভিন্ন মতাবলম্বীরা অপকর্মের মহাসাগর পাড়ি দিতে চান নৌকায় চড়ে।

আরও পড়ুন : কথা দিচ্ছি বাজারে অস্থিরতা থাকবে না

শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন । যদিও এলাকায় জনশ্রুতি আছে তিনি পূর্বে বাংলাদেশ জাতীয় পার্টির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। পাশাপাশি বহু দল বদলের অভিযোগ রয়েছে এ নেতার বিরোদ্ধে।

অভিযোগ রয়েছে বিভিন্ন রকমের বিতর্কিত ব্যবসা নির্বিঘ্নে পরিচালিত করতে সব সরকারের আমলেই সরকারী দলের সাথে সুসম্পর্ক গড়েন তিনি।

সম্প্রতি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার পর জানা গেছে তিনি নিজ বাড়ীতে “মহামান্য হাইকোর্ট” কর্তৃক নিষিদ্ধ অটোরিকশা চার্জের ব্যবসা করতেন তিনি। যা বর্তমান সরকারের সকল অর্জনকে নস্যাৎ করতে ব্যাপক ভূমিকা রাখে। কেননা যানজট, দুর্ঘটনা, বিশৃঙ্খলতা ও বিদ্যুৎ অপচয়ের অন্যতম কারণ অটোরিকশা।

আরও পড়ুন : সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

ক্ষমতাধর ওয়ার্ড আওয়ামীলীগের এই নেতা নিষিদ্ধ পন্থায় ও নিজ ক্ষমতায় সেই অটোরিকশার বৈদ্যুতিক চার্জের বাণিজ্যিক আস্তানা গড়েছিলেন নিজ বাড়ীতে এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিস উক্ত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও মালামাল জব্দ করে।

সরকার দলীয় এই নেতার ক্ষমতার অপব্যবহার করে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রসঙ্গে শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব নূরে আলম বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করিনা। আর যদি কেউ কোন অপরাধ করে থাকে তবে তার শাস্তি সে পাবে।

ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের এজিএম তানভীর মাহিম বলেন, আমরা অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে মালামাল জব্দ করেছি। পল্লী বিদ্যুৎ এর আইন অনুযায়ী জরিমানা আদায় অথবা মামলা করা হবে।

আরও পড়ুন : উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

প্রসঙ্গত, এর আগে মোঃ তোফাজ্জল হোসেনের নামে অবৈধ গ্যাস ব্যবহারের দরুণ ২০১৯ সালে গ্যাস আইনে একটি মামলা হয়। যা নম্বর ৬৭(১১)১৯ শ্রীপুর থানা। এসবে পাশাপাশি ধর্ষণ, মারামারি, ভূমি দখলসহ অসংখ্য অভিযোগ রয়েছে সরকার দলীয় নেতার বিপরীতে।

এ সকল অভিযোগের প্রেক্ষিতে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন বলেন, পুরাতন মিটারের বদলে নতুন মিটার স্থাপনার ফলে এমনটা হয়েছে। তিনি আরো যোগ করে বলেন বিদ্যুৎ বিল বকেয়ার বিষয়টি আমাকে অবগত করলেও বিষয়টি আমি আসলে সেভাবে নেইনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা