মহানবী (সা)-কে কটুক্তির প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
সারাদেশ

মহানবী (সা)-কে কটুক্তির প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

মোঃ মনির হোসেন: মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবং রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থী অংশগ্রহন করেন ।

বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ব্যবসায় প্রশাসন অনুষদ চত্বরে সমবেত হয়ে 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবার' 'ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান' 'বিশ্বনবীর অপমান, সইবে না মুসলমান' 'মোদির দুই গালে, জুতা মারো তালে তালে' বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ১৭ জুন স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'সারা পৃথিবীর মানুষ আজ জেগে উঠেছে। ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত সমস্ত মানুষ আজ রাস্তায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, রাসূল (সা:) কে নিয়ে কেউ কিছু করলে সে নির্বংশ হয়ে যাবে। আমরা আমাদের সরকারকে স্পষ্টভাবে তাদের অবস্থান জানান দিতে বলেছি। ৯০% মুসলমানের দেশের সরকার অবিলম্বে এর বিরুদ্ধে সিদ্ধান্ত নিন।

বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান ।

শিক্ষার্থীরা আরও বলেন, ধর্মীয় অপবাদ ছডিয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকাণ্ড গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রসায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা।

আরও পড়ুন: খাল খনন কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

‘এছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দুত্ববাদী গোষ্ঠিকে উসকে দিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আমাদের সর্বোচ্চ প্রতিবাদ হতে পারে ভারতের সব পণ্য বর্জন করা। ভারতীয় টিভি চ্যানেল দেখা বর্জন করুন।'

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা