মাদারীপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ভূমিকা রাখবে
সারাদেশ
শিক্ষার মানোন্নয়ন ও  এসডিজি বাস্তবায়ন

মাদারীপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ভূমিকা রাখবে

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে ও এসডিজি'র লক্ষ্য বাস্তবায়নে ক্ষুদ্র পরিসরে হলেও ভূমিকা রাখবে।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

শুক্রবার ( ১০ জুন ) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদারীপুর ০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এসব কথা বলেন।

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে উন্মুক্ত মাঠে ২ একর খাস জমির উপর এই স্কুল ও কলেজে নির্মাণ করা হচ্ছে। শাজাহান খান তার বক্তব্যে জানান চালু হতে যাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি মাদারীপুরে শিক্ষার মানোন্নয়নে ও এসডিজি'র লক্ষ্য বাস্তবায়নে ক্ষুদ্র পরিসরে হলেও ভূমিকা রাখবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান খান, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় পৌর কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা

প্রসঙ্গত, এই প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে ছেলে ও মেয়েদের জন্য শিক্ষা কার্যক্রম চালু হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এই বিদ্যালয়ে থাকছে আইসিটি ল্যাব, খেলার মাঠ, বিজ্ঞানাগারসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান ২০২৩ সালের জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্য নিয়ে ইতোমধ্যে শিক্ষক ও কর্মচারী নিয়োগোর জন্য বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

আরও পড়ুন : ব্রিটিশ ও মরক্কোর নাগরিকের মৃত্যুদণ্ড

অনুষ্ঠানে আরো বলা হয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা