সারাদেশ

ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন তরুণী

সান নিউজ ডেস্ক: বরগুনায় এনামুল হক নামে এক মাদ্রাসা শিক্ষককের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে ফেঁসে গেলেন তানিয়া আক্তার নামে এক তরুণী। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায় আদালত এনামুল হককে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। পরে হয়রানির প্রতিকার দাবি করে তানিয়ার বিরুদ্ধে মামলা করেন মাদ্রাসা শিক্ষক এনামুল।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

বৃহস্পতিবার (৯ জুন) মামলায় তানিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। আসামি তানিয়া বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনা মিয়ার মেয়ে। আর এনামুল হক বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, এনামুল হক একই এলাকার তানিয়া আক্তারের পৈত্রিক জমি কবলা সূত্রে ভোগ করেন। কিন্তু তানিয়ার পরিবার জমি সঠিকভাবে বুঝিয়ে না দেওয়ায় বরগুনা আদালতে বণ্টন মামলা করেন শিক্ষক এনামুল হকের পরিবার। জমিজমা সংক্রান্ত এসব বিবাদের জেরে প্রতিপক্ষ এনামুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে গণধর্ষণ মামলা করেন তানিয়া আক্তার। তবে মামলাটি উদ্দেশপ্রণোদিত হওয়ায় আদালত ওই মামলা থেকে এনামুলকে অব্যাহতি দেয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

অন্যদিকে, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিকার চেয়ে তানিয়ার বিরুদ্ধে মামলা করেন এনামুল। ওই মামলায় পুলিশ তানিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা