মাদারীপুরে ডাকাতির সময় যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা
সারাদেশ

মাদারীপুরে ডাকাতির সময় যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে বৃহস্পতিবার ( ৯ জুন ) দিবাগত রাত ১টার দিকে একটি পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে স্বর্ণ ও মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

আরও পড়ুন : পাচারকৃত অর্থ ফেরাতে সুবিধা দেওয়া অনৈতিক

এসময় ডাকাতরা জুলহাস হাওলাদার(৪২) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানাযায়, ঘটনার রাতে ঘরে সিধঁ কেটে ৫-৭ জন অপরিচিত লোক ঘরে ঢুকে ধরালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে জুলহাস হাওলাদারের হাত-পা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে এবং তার শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আরও পড়ুন : সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

এসময়ে জুলহাস হাওলাদার দৌড়ে পালাতে সক্ষম হলেও তার স্ত্রী নূরজাহানের হাত বেধে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকচিৎকার শুনে স্থানীয়রা ডাকাতির ঘটনা টের পেলে মুখোশ পরা সংঘবদ্ধ ডাকাত দলটি পালিয়ে যায়।

পরে অচেতন অবস্থায় পড়ে থাকা গুরুতর আহত জুলহাস হাওলাদারকে উদ্ধার করে ওই রাতেই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন : উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

এ বিষয়ে গৃহিনী নূরজাহান জানান,আমাদের কোন জমিজমা বা অন্য কিছু নিয়ে কারো সাথে শত্রুতা নাই। তবুও যেকোন কারনে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্য এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে থানায় মামলা করবো।

কালকিনি থানার ওসি মোঃ শামিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতি নয় এটি একটি চুরির ঘটনা। তবে বাড়ির মালিককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা