ছবি: সংগৃহীত
সারাদেশ

ব্যাংকে এসি বিস্ফোরণ, আহত ৪

সান নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি ব্যাংকে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনের দিন সাবধানে চলাচলের নির্দেশ

বুধবার (৮ জুন) বিকেল ৩টার দিকে ইউনিয়ন ব্যাংকের মৌচাক শাখায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন ও শরিফ উদ্দিন তাহসিন এবং টেকনেশিয়ান জাকারিয়া চৌধুরী ও আমিনুল ইসলাম।

এসি বিস্ফোরণে ব্যাংকের আসবাবপত্র ও জানালার গ্লাস ভেঙে যায়। এ সময় ব্যাংকের ভেতরে থাকা গ্রাহক ও কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিস্ফোরণে কোনো আগুন লাগেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

সাইফুল ইসলাম আরও বলেন, বিকেল ৩টা ৪ মিনিটের সময় ইউনিয়ন ব্যাংকের মৌচাক শাখায় বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দুইজন টেকনিশিয়ান ব্যাংকের ভেতরের এসি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ এসিটির বিস্ফোরণ ঘটে। এতে মেরামতকারী দুজন টেকনিশিয়ান ও ব্যাংকের দুই কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। কী কারণে এসি বিস্ফোরণ হয়েছে, তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা