সারাদেশ

ডাক্তারের অবহেলায় গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলার এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে এ ঘটনায় প্রতিবাদে নিহতের স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে অক্সিজেন কক্ষ ভাংচুর করেছে। রোববার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৩২) উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাহার উল্ল্যার স্ত্রী।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুর ৩টার দিকে অসুস্থ অবস্থায় জেসমিনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি। কিন্তুু নিহতের স্বজনদের দাবি কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে অক্সিজেন কক্ষ ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সেনবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান বলেন, আমি একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলব।

আরও পড়ুন

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, দীর্ঘদিন থেকে ওই গৃহবধূ জ্বরে ভুগছিলেন। এর আগেও নাকি তার স্বজনরা তাকে দুইবার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে নিয়ে যায়। নিহতরে স্বজনদের অভিযোগ সঠিক চিকিৎসা না পাওয়ায় হাসপাতালে ভর্তির দুই ঘন্টায় মাথায় রোগী মারা যায়।

ওসি আরও জানায়, এ ঘটনায় নিহতের পরিবার কোন লিখিত অভিযোগ দেয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন,, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্টি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা