সারাদেশ

পদ্মা সেতু ঘিরে বাড়ছে ভিড় 

আল আমীন শাওন, শরীয়তপুর: সড়কের কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে প্রস্তুত পদ্মা সেতু। ২৫ জুন উদ্বোধনের পর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে এ সেতু। এরই মধ্যে সেতু ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বাসিন্দাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে পদ্মার জাজিরা প্রান্ত স্বপ্নের পদ্মা সেতু একনজর দেখতে এখানে প্রতিদিন বিকেলে ভিড় করছেন কয়েকশ দর্শনার্থী। কাছে যেতে না পারলেও স্মৃতি হিসেবে রাখতে দূর থেকেই সেতুর সঙ্গে তুলে নিচ্ছেন স্থিরচিত্র। আবার কেউ করছেন ভিডিওচিত্রও।

আরও পড়ুন: এখনও জ্বলছে কনটেইনার ডিপোর আগুন

সরেজমিনে ঘুরে দেখা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবায় পদ্মার তীরবর্তী বিভিন্ন পয়েন্টে মানুষের ভিড় দেখা যায়। স্বপ্নের সেতু দেখতে দূর-দূরান্ত থেকে কেউ ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে আসছেন পদ্মাপাড়ে। সেতুর পূর্ণাঙ্গ রূপ দেখতে অনেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আশপাশ।

কেউ কেউ স্মৃতির অ্যালবামে সংরক্ষণে রাখতে মোবাইল ক্যামেরায় নানা ভঙ্গিতে তুলছেন ছবি। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করে দিচ্ছেন স্ট্যাটাস। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবস্থায় দেখতে পেয়ে অনেকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

আরও পড়ুন: বাস উল্টে ২২ জনের মৃত্যু

পদ্মার জাজিরা প্রান্তে ঘুরতে আসা মীম আক্তার, শাকিল আহম্মেদ, মেহেদী হাসানসহ কয়েকজন বলেন, ‘নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পারা আমাদের জন্য অনেক গর্বের। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। এমন একটি অবকাঠামো মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে, স্মৃতিতে এটা থাকবে না তা কী হয় ? সেতুর কাছে যেতে না পারলেও পেছনে সেতু রেখে ছবি তুলেই আপাতত আমরা খুশি।’

পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ছাবেদুর রহমান খোকা সিকদার বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে এটা খুবই আনন্দের বিষয়। এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। পদ্মা সেতু ঘিরে জাজিরা প্রান্ত এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চল ২১ জেলার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। অনেকেই পদ্মা সেতু একনজর দেখতে ছুটে আসছেন জাজিরা প্রান্তে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা