সারাদেশ

সৈয়দপুরে মহিলা আ’লীগের কমিটি ঘোষণা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) শহরের স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নেতারা উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা দেন। আগামী তিন মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করার কথা বলেন তারা।

আরও পড়ুন: প্রযোজক সুযোগ বুঝে খারাপ প্রস্তাব দেন

উপজেলা কমিটির সভাপতি পদে সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী ও সাধারণ সম্পাদক জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিমের পুত্রবধূ রাজিয়া সুলতানা এবং পৌর কমিটির সভাপতি পদে সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান ও সাধারণ সম্পাদক পদে সংরক্ষিত ওয়ার্ডের পৌর কাউন্সিলর কাজী জাহানারা নির্বাচিত হয়েছেন।

এর আগে বিকেলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।

আরও পড়ুন: হতাহতদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা

সভাপতিত্ব করেন আহবায়ক সানজিদা বেগম লাকী। এতে প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাহমুদা বেগম কৃক। বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা মহিলা লীগের যুগ্ম আহবায়ক মিনারা বেগম।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা