সারাদেশ

নীলফামারীতে আওয়ামী লীগের বিক্ষোভ

আমিরুল হক, নীলফামারী: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারী জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হত‍্যার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ

শনিবার (৪ জুন) দুপুরে সাবেক মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূরের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।

আরও পড়ুন: রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব পেয়েছি। আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণতায় এ দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। পঁচাত্তরে যারা হত্যাকারী ছিল, আজ তাদেরই কণ্ঠে উচ্চারিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘিরে হুমকি।
এসময় ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান বক্তারা।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আ.লীগের বিক্ষোভ

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা যুবলীগের সভাপতি এ্যাড রমেন্দ্রনাথ বর্ধন বাপ্পী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ, জেলা কৃষকলীগের আহবায়ক ইয়াহিয়া আবিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীসহ আরও অনেকে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা