সারাদেশ

রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সান নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানে থাকা তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

শনিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরা উপজেলার হাসনাবাদ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বদলা থানার সুজাত (২৫), শাহিন (২৭) ও আনিস খান (২৬)। আহতরা হলেন পিকআপের চালক ইকবাল হোসেন (২৪), মো. শাহজাহান মিয়া (২০) ও আ. জলিল (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে পিকআপযোগে নরসিংদীর দিকে ফিরছিলেন কয়েকজন শ্রমিক। পিকআপটি হাসনাবাদ রেলক্রসিংয়ে উঠলে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রেল লাইনের পাশে পড়ে যায়।

আরও পড়ুন: প্রকাশ্যে শিক্ষা কর্মকর্তাকে হাতুড়িপেটা

এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে আরও একজন মারা যান।

এ ঘটনায় আহত শাজাহান বলেন, ‘রায়পুরার রাধাগঞ্জ বাজারে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে ফিরছিলাম। এর মধ্যে দুর্ঘটনা ঘটে। কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না।’

আরও পড়ুন: ঘর পাইয়ে দিতে টাকা নেন আ’লীগ নেতা

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আঃ কাদির বলেন, ‘ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা