সালথায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে আরও ১ প্রাণহানি
সারাদেশ

সালথায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে আরও ১ প্রাণহানি

সান নিউজ ডেস্ক : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আসাদ শেখ (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান

বৃহস্পতিবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান।

তিনি জানান, বুধবার (২৫ মে) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, আসাদ শেখকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তির সময় পুলিশ কেসের বিষয়টি রহস্যজনক কারণে গোপন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এতে লাশের ময়নাতদন্ত করতে গেলে আইনি জটিলতা দেখা দেয়। ঢামেক ভর্তি স্লিপে দেখা গেছে, আবুল কালাম সেখ নামে এক ব্যক্তি আসাদ শেখকে ভর্তি করেছেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে আবুল কালাম সেখ হলেন নিহতের মামা।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে পাচারকৃত টাকা আনা যাবে

জানা গেছে, আসাদ উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। এর আগে একই ঘটনায় গত ৫ মে সিরাজুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়। নিহত সিরাজুল উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

এর আগে গত ৫ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথা উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিক মোল্যার সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আলমগীর মিয়ার সমর্থক সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়। পরে বুধবার ( ২৫ মে) দিবাগত রাতে একই ঘটনায় ইউপি চেয়ারম্যান রফিক মোল্লার সমর্থক আসাদ শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হজের খরচ বাড়লো

স্থানীয়দের অভিযোগ, ফরিদপুর সালথা উপজেলার খারদিয়া এলাকায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে ইন্ধনদাতা সৈয়দ আহাদুজ্জামান কিরন নামে এক ব্যক্তি। তিনি ফরিদপুর পৌরসভায় কর্মরত থাকলেও নিজ গ্রামের আধিপত্য বিস্তারে মদদ দেন। এতে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। সৈয়দ আহাদুজ্জামান কিরন ওই এলাকার বাসিন্দা ও বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ মর্তুজা আলী মীরের ছেলে।

নিহতের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, গত ৫ মে ফরিদপুর সালথা উপজেলার খারদিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন অতর্কিত হামলায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়। পরে বুধবার (২৫ মে) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদ শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা