ঠাকুরগাঁওয়ে ধর্ষণ দায়ে যাবজ্জীবন কারাদন্ড
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ দায়ে যাবজ্জীবন কারাদন্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান ওরফে রিজভী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন : ঢাবিতে ফের ধাওয়া পাল্টা ধাওয়া

মঙ্গলবার (২৪ মে) ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক উপরোক্ত রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামী রিজভী জেলার রাণীশংকৈল উপজেলার করনাইট গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, জেলার রানীশংকৈল উপজেলার করনাইট গ্রামের ওই নারী ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। ২০১০ সালের ২৭ মে অভিযুক্ত রিজভী ওই মেয়েকে সোফা কেনার কথা বলে শহরের টাংগন ব্রিজে ডেকে নেন।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে বিদেশে পাচার টাকা দেশে আনা যাবে

সেখানে গেলে দিনাজপুরের বীরগঞ্জ থেকে সোফা কিনবেন জানিয়ে তাকে মোটর সাইকেলে করে সেখানে নিয়ে যান রিজভী। সেখান থেকে কৌশলে ওই শিক্ষার্থীকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও পরে রানীশংকৈলের খন্দকার হাই আবাসিক হোটেলে নিয়ে তিনি ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বাদী হয়ে ২৯ মে রানীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন ।

আরও পড়ুন : সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

বাদীনির অভিযোগ,পুলিশের চার্জসীট ও সাক্ষীদের সাক্ষ্য প্রমানে ঘটনার সত্যতা সন্দোহাতীতভাবে প্রমানিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌশুলী আবু তৈয়ব মো. নজমূল হুদা বলেন, আসামীর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত সন্তুষ্ট হয়ে উপরোক্ত দন্ডে দন্ডিত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা