সারাদেশ

ভালুকায় অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় খিরুনদীর পাড় একটি গর্ত থেকে অজ্ঞাত যুবতীর (২০) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ২৫ মে বুধবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী সালাম মার্কেটের অদূরে খিরুনদীর পাড়ে মৃত আব্দুল আউয়াল মাষ্টারের আকাশমনি বাগানের পশ্চিম পাশে একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে এলাকার লোকজন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সালাম মার্কেটের অদূরে খিরুনদীর পাড়ে মৃত আব্দুল আউয়াল মাষ্টারের আকাশমনি বাগানের পশ্চিম পাশে একটি গর্তে অজ্ঞাত এক যুবতীর লাশ উপুর অবস্থায় পাড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সন্ধ্যায় মডেল থানা পুলিশ অজ্ঞাত ওই যুবতীর লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

লাশটির মুখে ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে এবং মুখমন্ডল রক্তাক্ত অবস্থায় ছিলো। যুবতীর গায়ে ছিলো হালকা গোলাপী রংয়ের প্রিন্টের জামা ও পড়নে লাল রংয়ের সেলোয়ার। গায়ের রং ছিলো উজ্জল শ্যামবর্ণ, উচ্চতা প্রায় ৫ ফুট।

এলাকাবাসি জানান, যে স্থানে লাশটি পড়েছিলো, তার পশ্চিম পাশে খিরুনদীর পাড়ে শেফার্ড ডায়িং ও উত্তর পাশে রয়েছে গ্লোরী ডায়িং ফ্যাক্টরী। ওই মেয়েটি হয়তো পাশের দুই ফ্যাক্টরীর একটির নারী শ্রমিক। দুর্বৃত্তরা তাকে খুন করে মঙ্গলবার রাতের কোন এক সময় ওই স্থানে তার লাশটি ফেলে যেতে পারে।

লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই কাজল জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং তার পরিচয় সনাক্তসহ হত্যা রহস্য উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা