প্রতীকী ছবি
সারাদেশ

ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় ডোবার পানিতে ডুবে মো. জাকারিয়া খান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সাপের কামড়ে কিশোরের মৃত্যু

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, একা খেলার সময় জাকারিয়া বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায়। এ সময় তার মা বাড়িতে কাজ করছিলেন। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ঘটনাটি আমরা শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা