সারাদেশ

নির্দোষ প্রমাণ করতে লোক ভাড়া করে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: নিজেকে নির্দোষ প্রমাণ করতে লোক ভাড়া করে মানববন্ধন করেছেন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। এমন অভিযোগ করেছেন ইউনিয়নের অন্তত ১০ জন ইউপি সদস্য।

বুধবার (২৫ মে) সকালে এই মানববন্ধন উপজেলার নিকরাইল ইউনিয়নের ল্যাংড়া বাজারে অনুষ্ঠিত হয়।

১নং ওয়ার্ড ইউপি সদস্য নাজির হোসেন বলেন, আজকে সাবেক ইউপি চেয়ারম্যান মতিন সরকারের নেতৃত্বে যে মানববন্ধন হয়েছে সেটা আমাদের ইউনিয়ন বাসির জন্য লজ্জাজনক। মানববন্ধনে মিথ্যে ও ভিক্তিহীন কথা প্রচার করে।

২নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুর আলম মন্ডল নুহ বলেন, গত ২১ মে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল তারা ছিল ওই জমির মালিকগণ। তারা তাদের জমি ফেরত পেতে প্রসাশনের কাছে সাহায্য প্রার্থনা করেছিল। আজকের ভূমিদস্যু মতিন সরকার আমাকে ও আমাদের চেয়ারম্যানকে জড়িয়ে যেসব মিথ্যে ও অভিযোগ করেছেন সেগুলো ভুয়া ও বানোয়াট।

সংরক্ষিত আসন ১,২ ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য তাসলিমা আক্তার বিনা জানান, ভূমিদস্যু সাবেক চেয়ারম্যান মতিন সরকার আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে যে মানববন্ধন করেছে তা আমাদের ইউনিয়নবাসীর জন্য খুবই লজ্জাজনক ও ঘৃণিত কাজ। আমরা যতদূর জানি মতিন সরকারের মানববন্ধনে গোবিন্দাসী, গোহালিয়া বাড়ি, কালিহাতী, এলেঙ্গা, পটল, গোপালপুর, ঘাটাইল সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুরুষ- মহিলা ভাড়া করে এনে দেখিয়েছে, তার জনপ্রিয়তা আছে।

ইউপি চেয়ারম্যান মো: মাসুদুল হক মাসুদ বলেন, আমি জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বতস্ফূর্ত ভোটে বিজয়ী লাভ করে জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্থ করতে সাবেক চেয়ারম্যান ও তার কর্মীবাহিনী সাধারণ মানুষের কাছে মানববন্ধনসহ নানা মিথ্যে ও গুজব প্রচার করছে। সে নির্বাচনে হেরে পাগল হয়ে এমন কাজ করে যাচ্ছে। আমার এবং প্যানেল চেয়ারম্যান নুর আলম মন্ডল নুহকে নিয়ে যে মিথ্যে অপবাদ দিয়েছে আমি সেটার বিরূদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক বিচার দাবি করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা