সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
সারাদেশ

সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানার পুলিশ।

আরও পড়ুন : বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৭ লাখ

গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সাতগড়িয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো.ইকবাল হোসেন (২৫) ও একই উপজেলার কান্দিরপাড় এলাকার মৃত দুলালের ছেলে মো.সোহেল রানা (২০)।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বুধবার রাত আটটার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নাওতলা আল হেরা ইসলামী একাডেমীর সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন : আসামে বন্যায় ৯ জনের প্রাণহানি

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নাওতলা আল হেরা ইসলামী একাডেমীর সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয় এ সময় তাদের নিকট হতে চোরাইকৃত ১টি Apache RTR 160 4V মোটরসাইকেল এবং ১টি HERO SPLENDAR 135cc মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চোরচক্রকে ধরার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা