সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি (ছবি: সংগৃহীত)
সারাদেশ

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

সিলেট প্রতিনিধি: বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বাড়তে থাকায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সীমান্তবর্তী জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোলাপগঞ্জ এবং বিয়ানীজাজার উপজেলায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সিলেট শহরেও পানি বৃদ্ধি অব্যাহত আছে। এর ফলে বন্যা কবলিত উপজেলাসমূহে দুর্ভোগ চরমে উঠেছে।

এদিকে সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় ঢলের প্রভাবও বৃদ্ধি পেয়েছে। এর কারণে সুরমা, কুশিয়ারা, সারিসহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা কবলিত এলাকাগুলোর বাসিন্দাদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশুদ্ধ পানির সংকট ও অধিকংশ এলাকায় বিদ্যুৎ নেই, শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ আছে। মাছিমপুর এলাকার উঠতি যুবকরা নিজেদের উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে দেখা গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট নগরীর বরইকান্দি, ভার্থখলা, কদমতলীসহ কয়েকটি এলাকার মানুষের রাতের ঘুম হচ্ছেনা।

আরও পড়ুন: কক্সবাজার হবে আধুনিক পর্যটন নগরী

ভার্থখলার বাবুল চৌধুরী বলেন, সুরমা নদী থেকে এ সকল এলাকা নিচু থাকায় কখন যে নদী উপচে পানি ঢুকে পড়ে এই ভয়ে তাদের ঘুম কেড়ে নিয়েছে। কিছুক্ষণ পরপর কতটুকু পানিবৃদ্ধি হয়েছে তা দেখে আসছেন এলাকাবাসী।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা