ছবি: সংগৃহীত
অপরাধ

চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৭টি চোরাই মোটরসাইকেলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৭

গ্রেফতাররা হলেন- সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহাজমারা গ্রামের মো. সেলিমের ছেলে মহিন উদ্দিন (৩০) ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মৃত মোজাফফর আহম্মদের ছেলে মো. লোকমান (৫১)।

শনিবার (৩০ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। এর আগে শুক্রবার (২৯ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে সুবর্ণচর ও কবিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচরের জাহাজমারা গ্রামে প্রভিটা গেইট সংলগ্ন মো. সেলিমের দোকান থেকে আসামি মহিন উদ্দিনকে ৭টি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে শুক্রবার গভীর রাতের দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন থেকে মোটরসাইকেল চুরির মুলহেতা মো. লোকমানকে আটক করা হয়। তারা চোরাই মোটরসাইকেল কিনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা