সারাদেশ

ট্রাকচাপায় ইউপি সদস্যসহ নিহত ৩

সান নিউজ ডেস্ক: দিনাজপুরে বিরল উপজেলায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যসহ তিনজন প্রাণ হারিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরলের মঙ্গলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী।

আরও পড়ুন: শিশুকে জিম্মি করে মা-খালাকে গণধর্ষণ

সোমবার (১৬ মে) রাত দেড়টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর চেয়ারম্যান বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মো. রাকিব, জেলা শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান এবং ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে মো. তাসিম।

এ ব্যাপারে বিরলের মঙ্গলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী জানান, রাত দেড়টার দিকে ইউপি সদস্য মো. রাকিব হাসানহ চারজন একটি ব্যক্তিগত গাড়ি করে শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিরল উপজেলার মঙ্গলপুর নামক স্থানে তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়। এরপর রাকিব ও তাছিম দুই কিলোমিটার দূরের একটি ফিলিং স্টেশন থেকে তেল আনার পথে মোটরসাইকেল আরোহী উসমানের সাহায্য চান। মোটরসাইকেলে করে তেল নিয়ে প্রাইভেটকারের কাছে আসার পথে রঘুনাথপুর চেয়ারম্যান রোডে বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিন জন নিহত হন। ট্রাকসহ পালিয়ে গেছে ঘাতক চালক। লাশগুলো মঙ্গলপুর ফাঁড়িতে রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা