সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল খালা-ভাগনের

জেলা প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে পূজার কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় খালা-ভাগনে নিহত হয়েছেন।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঠাকুরগাওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার জালগাঁও কুমার পাড়া গ্রামের স্বদেব চন্দ্র রায়ের মেয়ে চম্পা রানি রায় (২২) ও দেউর গ্রামের বিশ্বজিত রায়ের ছেলে জয় রায় (৫)।

স্থানীয়রা বলেন, খালা চম্পা রানি রায় ভাগনে জয় রায়কে নিয়ে সেতাবগঞ্জ শহরে পূজার কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে তারা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে বোচাগঞ্জ উপজেলা পরিষদের সামনে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক চম্পা রানি রায় নিহত হয়। স্থানীয়রা শিশু জয় রায়কে গুরুতর আহত অবস্থায় বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

এ সময় স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা