সারাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জেলা প্রতিনিধি : শরীয়তপুরে পুকুরে ডুবে সোহেল বয়াতী (৯) ও সাদিকুল ইসলাম (১২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ধানুকা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল বয়াতী ডামুড্যা উপজেলার চর গঙ্গেস কাঠি এলাকার মৃত আলী আহম্মদ বেপারীর ছেলে ও সাদিকুল ইসলাম গোসাইরহাট উপজেলার চর জালালপুর এলাকার মৃত মাহমুদুল হাসানের ছেলে।

আরও পড়ুন : স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোহেল বয়াতীর বাবা-মা কেউ বেঁচে নেই এবং সাদিকুল ইসলামের বাবা মারা গিয়েছেন। তারা দুজনই শহরের সরকারি শিশু পরিবারে থাকতো। বুধবার অন্যান্য শিশুরা শ্রেণিকক্ষে চলে গেলে সোহেল ও সাদিকুল সকলের অগোচরে সরকারি শিশু পরিবারের অস্থায়ী টিনশেড ভবনের পেছনের পুকুরে গোসলে নামে। তবে তারা সাঁতার না জানায় ডুবে যায়।

পরে সেখানকার সহকারী তত্ত্বাবধায়ক শিশু দুটির খোঁজ না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরঘাটে তাদের জামাকাপড় দেখে সকলে মিলে পুকুরের পানিতে নামলে দুজনকে একসঙ্গে উদ্ধার করেন। পরে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনেক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিহত সাদিকুল ইসলামের মামা জাহাঙ্গীর আলম জানান, আমার দুলাভাই মারা যাওয়ার পর ভাগনেকে গত মাসে শিশু পরিবারে দেওয়া হয়। আজ দুপুরের দিকে সেখান থেকে মোবাইলে ফোন করে আমাকে হাসপাতালে আসতে বলে। আমি হাসপাতালে আসার পর জানতে পারি আমার ভাগনেসহ আরেক শিশু পানিতে ডুবে মারা গেছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা