মাদারীপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক
সারাদেশ

মাদারীপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়ালসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

আরও পড়ুন : আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রোববার ( ১৫ মে ) দুপুরে উপজেলার কাজীবাকাই এলাকার বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিন ধূয়াসার গ্রামের হাচেন সরদারের ছেলে হৃদয় সরদার (১৭) ও একই গ্রামের ফজলুল আকনের ছেলে হিজবুল্লাহ (১৮)।

গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এস.আই মোঃ রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোপালপুর ও কাজীবাকাই এলাকার বিভিন্নস্থানে অভিযান চালায়।

আরও পড়ুন : অবশেষে ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড!

এ সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য হৃদয় ও হিজবুল্লাহকে বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখেন। তাদের চলাফেরা সন্দেহ হলে ওই দুইজনকে আটক করে। পরে হৃদয় সরদারের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, হৃদয় ও হিজবুল্লাহ নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় হৃদয়ের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় দেশীয় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা