সারাদেশ

ফরিদপুরে মজুত ও বেশি দামে তেল বিক্রির অভিযোগ

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজারে তেলের দোকানে ভোক্তা অধিকারের অভিযান কালে দুটি দোকানকে আর্থিক জরিমানা ও আগামী দশ দিন দোকান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার সকালে ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারি পরিচালক সোহেল শেখ। অভিযান পরিচালনা করে মজুত করা ও বেশি দামে তেল বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উদ্ধার করা হয় বোতলজাত ও খোলা অবস্থায় মোট ২৯১ লিটার তেল। একই সাথে ১০দিনের জন্য ওই প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে ওই বাজারের আসাদ স্টোর থেকে ১৫০ লিটার বোতল জাত তেল জব্দ করা হয়। তেল গুদামজাত করে রাখায় ওই দোকানের সত্ত্বাধিকারী ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকার মো. মোকসেদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামী ১০দিনের জন্য দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

পরে অভিযান চালানো হয় ওই বাজারে অবস্থিত মফিজ স্টোরে। ওই দোকান থেকে এক লিটারের ৪১ বোতল এবং ১০০ লিটার খোলা তেল জব্দ করা হয়। ওই ব্যাবসায়ীর বিরুদ্ধে অভিযোগ বোতলে প্রতি লিটার তেলের দাম ১৬০ টাকা লেখা থাকলেও প্রতি লিটার তেল ২৫০ টাকা লিটার দরে বিক্রি করছিলেন। অভিযানকালে মফিজ স্টোরের সত্ত¡াধীকারী মফিজউদ্দিন শেখকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই প্রতিষ্ঠানটিও ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা