সারাদেশ

চেতনা নাশক ঔষধ খাইয়ে ধর্ষণের চেষ্টা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে চেতনা নাশক ঔষধ খাইয়ে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে এক গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছে। এতে করে ওই গৃহবধূর দুই মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী কাজী পাড়া গ্রামের মো. জাহিদ মিয়া একই গ্রামের মো. আবু বক্কর শেখের ছেলে সোবহান শেখ (২৮) এর সাথে রাজমিস্ত্রীর কাজ করে। এক সঙ্গে কাজ করার সুবাদে সোবহান শেখ প্রায় জাহিদের বাড়িতে যাতায়াত করত। গত ৮ মে রাত অনুমান সাড়ে আটটার দিকে সোবহান শেখ ওই বাড়িতে গিয়ে কোমল পানিয় এর সাথে স্বামী ও স্ত্রীকে চেতনা নাশক ঔষধ খাইয়ে জাহিদের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে করে ওই গৃহবধূর পরের দিন সকালে রক্ত ক্ষরণ শুরু হয় এবং তার দুই মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। গৃহবধূর শারিরিক অবস্থা অবনতি হলে শুক্রবার (১৩ মে) সকালে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গৃহবূর মা নাছিমা বেগম বলেন, সোবহান শেখ আমার মেয়ে এবং জামাইকে চেতনা নাশক ঔষধ খাইয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আর ওই ঔষধের কারনেই মেয়ের গর্ভের দুই মাসের সন্তান নষ্ট হয়ে গেছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে সোবহান আমাদের পরিবারকে ভঁয়ভীতি দেখাচ্ছে। বাধ্য হয়ে আমরা গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, উভয় পক্ষই আমার খুব কাছের লোক তাদেরকে ডেকে বিষয়টি আলোচনা করে মিমাংসা করে দেওয়া হবে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তারিকুল ইসলাম বলেন, ওই গৃহবধূ গতকাল হাসপাতালে আসলে আমরা তাকে আলট্রাসনোগ্রাফি করার জন্য পাঠাই এবং রির্পোটে দেখা যায় তার গর্ভের সন্তান এবর্সন অবস্থায় রয়েছে। বিষয়টি আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আজ শুক্রবার (১৩ মে) তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা