সারাদেশ

ইজিবাইক থেকে নদীতে পড়ে নিখোঁজ ভাই-বোন

নিজস্ব প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে ব্যাটারিচালিত ইজিবাইক থেকে নদীতে ছিটকে পড়ে ভাই-বোন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় অপর এক শিশুকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশু দুটি উপজেলার জোড়াবাড়ি গ্রামের রব্বানীর ছেলে ও মেয়ে। ডোমার ফায়ার সর্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার গোমনাতী-আমবাড়ি সড়কের ভাঙা ব্রিজ নামক দেওনাই নদীতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীসহ ডোমার ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় ডুবুরি দল এসে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

জানা যায়, উপজেলার জোড়াবাড়ি গ্রামের মজিবর রহমানের স্ত্রী রওশনারা বেগম (৫৫) তার ছোট মেয়ের দুই সন্তান লিপু (১০) ও নূরে জান্নাত মনিসহ (৫) বড় মেয়ের বাড়ি গোমনাতী বেড়াতে যান। ঘটনার সময় তারা বড় মেয়ের ৬ বছরের ছেলে মনোয়ার হোসেনসহ ব্যাটারিচালিত ইজিবাইকে করে জোড়াবাড়ি গ্রামে ফিরছিলেন। পথে ওই ব্রিজের ভাঙা অংশে ইজিবাইকটির একটি চাকা পড়ে গেলে তা একদিকে হেলে যায়। এতে ইজিবাইক থেকে তিন শিশু নদীতে পড়ে যায়। এ অবস্থায় ইজিবাইকে থাকা নানী রওশনারা বেগমও নদীতে ঝাপিয়ে পড়েন। তিনি তার বড় মেয়ের ছেলে মনোয়ার হোসেনকে উদ্ধার করতে পারলেও ছোট মেয়ের দুই সন্তানকে খুঁজে পাননি।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত মানুষ জাল নিয়ে উদ্ধার কাজে নদীতে নেমে পড়েন। বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর হতে ডুবুরি দল এসেও উদ্ধার কাজে অংশ নেয়।

এদিকে ডোমার ফায়ার সর্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন জানান, নদীতে প্রচণ্ড স্রোত। রংপুর হতে তাদের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা