এবারের, ঈদে, দুশ্চিন্তায়, খামারিরা,
সারাদেশ

এবারের ঈদে দুশ্চিন্তায় খামারিরা

নিজস্ব প্রতিবেদক:

কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বিলবেষ্টিত গ্রাম সোনাখালী, বন্যাবাড়ি, মিত্রডাঙ্গা গ্রামের অন্তত ৩শ' পরিবার গরু মোটাতাজা করেছে। কোরবানি মৌসুমের লাভের টাকা দিয়ে ৬-৭ মাস অনায়াসে চলে যায় এই এলাকার খামারিদের।

কিন্তু এবারের পরিস্থিতি যেন একটু ব্যতিক্রম। মহামারি করোনার প্রভাব যেন সব জাগাতেই বিরাজমান। খামারিদের কাছে এখনও আসছেন না কোনও বেপারি।

তারা আশঙ্কা করছেন, এবার গরুর চাহিদা কম থাকবে এবং ভালো দাম পাওয়া যাবে না। এই অবস্থায় জীবন-জীবিকা নিয়ে দুশ্চিন্তায় খামারিদের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে।

টুঙ্গিপাড়া উপজেলার সোনাখালী, বন্যাবাড়ি, মিত্রডাঙ্গা গ্রামের অধিকাংশ জমি বর্ষা মৌসুমে জলমগ্ন থাকায় কৃষি কাজের সুযোগ কম থাকে। তাই প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে এলাকার পরিবারগুলো গরু পালন করে থাকেন।

কোরবানির জন্য পালিত গরুঈদের আগে তারা বাজার থেকে ছোট গরু কিনে ৮-৯ মাস লালন-পালন করেন। গরুর খাবার হিসেবে তারা কাঁচা ঘাস, ভুষি, ধানের কুড়া, খৈল ও সঙ্গে চিটাগুড় খাইয়ে গরু লালন-পালন করেন। আর ঈদের সময় তা বাজারে বিক্রি করেন। দেশীয় পদ্ধতিকে এলাকাবাসী গরু লালন-পালন করে বিধায় এখানকার গরুর চাহিদাও বেশি থাকে।

গরু খামারি অবনী রায়, ভোলা বিশ্বাস ও ফারুক ফকির বলেন, ‘আমাদের মতো অসংখ্য খামারি বিভিন্ন জনের কাছ থেকে ‍ঋণ নিয়ে গরু কিনে লালন পালন করেছেন। কিন্তু, আমরা সঠিক দামে গরু বিক্রি করতে পারবো কিনা তা নিয়ে শঙ্কায় আছি। করোনার কারণে এবার আগেভাগে কোনও বেপারি দেশি গরু কিনতে আমাদের এলাকায় আসেননি। গরুর বাজার কী হবে, আদৌ আমাদের চালান উঠবে কিনা—তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

তবে গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন বলেন, 'ভারতীয় গরু বাজারে না এলে গোপালগঞ্জের খামারিরা লাভবান হবেন।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা