সারাদেশ

'নো মাস্ক নো সেলস'

নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে 'নো মাস্ক নো সেলস' কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে হাকিমপুর পৌরসভা কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে দোকান বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে হাকিমপুর পৌরসভায় মেয়রের কার্যালয়ে হিলির সব শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এই নির্দেশনা দেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। আগামী শনিবার (৪ জুলাই) থেকে এই নির্দেশাবলী কার্যকর হবে।

মেয়র জামিল হোসেন জানান, 'করোনাভাইরাসের সংক্রমণ রোধে হিলিতে পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু দিন ধরে নো মাস্ক এন্ট্রি কর্মসূচি চালু রয়েছে। যার কারণে দিনাজপুরের অন্যান্য স্থানে করোনা আক্রান্ত বেশি হলেও হিলিতে নেই বললেই চলে বা বেশ ভালো অবস্থা। এর পাশাপাশি আরও কীভাবে ভালো থাকা যায়, সে লক্ষ্যে আগামী শনিবার থেকে হিলিতে 'নো মাস্ক নো সেলস' নামক নতুন কর্মসূচি শুরু করা হবে। এ লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তাদের বিষয়টি জানানো হয়েছে।

মাস্ক ছাড়া ক্রেতা বা বিক্রেতা উভয়কে পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। যদি কোনও দোকানি এই নির্দেশনা অমান্য করেন সে ক্ষেত্রে শাস্তি স্বরুপ তার দোকানটি তিন দিন, পাঁচদিন বা সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। সেইসঙ্গে নিজেদের সুরক্ষার স্বার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।'

জামিল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলা হিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি তাছির উদ্দিন, সিপি দোকান মালিক সমিতির সভাপতি শাহিদ মল্লিক বাবু ও চারমাথাস্থ মোটরপার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম প্রধান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা