অধিক, স্রোতে, পদ্মায়, ফেরি, চলাচল, ব্যাহত,
সারাদেশ

পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা নদীর পারি বেড়ে যাওয়ায় ও মাঝ নদীতে অধিক স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে ফেরির প্রতিটি ট্রিপে।

আর এর ফলে নদীর পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক।

বৃহস্পতিবার (০২ জুন) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে স্রোত। ফলে আগের তুলনায় ফেরিগুলোকে নদী পার হতে দ্বিগুন সময় লাগছে। নদী পারের অপেক্ষায় সিরিয়ালে শতাধিক ট্রাক আটকে রয়েছে।

তিনি বলেন, বর্তমানে এ রুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট সচল রয়েছে। পানি বৃদ্ধির কারণে প্রতিটি ঘাট এখন হাই ওয়াটার লেভেলে ওঠানো হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা