রডবোঝাই, ট্রাক, উল্টে, নিহত, ৪ শ্রমিক,
সারাদেশ

রডবোঝাই ট্রাক উল্টে নিহত ৪ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের তারাগঞ্জে রডবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় চার শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন শ্রমিক গুরুতর আহত হন।

বুধবার (০১ জুলাই) দুপুরের দিকে উপজেলার অনন্তপুর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের সমসের আলী ছেলে ফরহাদ হোসেন (২৫), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পাচু মাহমুদের ছেলে খয়রাত হোসেন (৫০), একই এলাকার দর্জিপাড়ার ভেরা বানিয়ার ছেলে অনিল চন্দ্র (৪৫) ও দোলাপাড়া এলাকার কচি মাহমুদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)।

জানা গেছে, দুপুরের দিকে দিনাজপুর থেকে রডবোঝাই করে তারাগঞ্জ উপজেলার ব্যবসায়ী আতিয়ার রহমানের গুদামে যাচ্ছিল ট্রাকটি। পথে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।

এ সময় ট্রাকের ওপর থাকা শ্রমিকরা রডের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা