সারাদেশ

গোপালগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি :

মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে তুহিন মোল্যা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (০৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সম্প্রতি চর বয়রা গ্রামের জামে মসজিদের নতুন কমিটি গঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজের সময় মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যা কমিটি গঠন নিয়ে মসজিদ প্রাঙ্গণে গালিগালাজ করেন। মসজিদে নামাজ পড়তে আসা আক্রাম মোল্যা বাধা দিলে তাকেও গালমন্দ করা হয়। আক্রামের ছেলে তুহিন পরে এ বিষয়ে জানতে গেলে মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজু ফকির তুহিনকে ফুলকুচি ( মাছ শিকারের দেশীয় অস্ত্র) দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তুহিনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজুর মাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। অন্যরা পলাতক। ময়না তদন্তের জন্য নিহত তুহিনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা