সারাদেশ
প্রধানমন্ত্রী ঈদ উপহার

আর্থিক সাহায্যের চেক পেলো ১৫১৮ পরিবার!

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষ্যে ঝালকাঠি -১ রাজাপুর ও কাঁঠালিয়ার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: সাভার-মানিকগঞ্জে ঈদের দিনে গ্যাস থাকবে ন...

শনিবার ( ৩০ এপ্রিল ) সকাল ১১ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কমিউনিটি সেন্টার সভা কক্ষে দুই উপজেলার ১৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং ১৮টি দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক জননেতা মোঃ মনিউজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী ও চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এ এইচ এম খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দীন মাতুব্বর, মেজবা উদ্দিন মাসুদ সিকদার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সবুর হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জালাল আহমেদ সহ রাজাপুর কাঁঠালিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয়রা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা