সারাদেশ

ঈশ্বরগঞ্জে ফ্রি হাটে বিনা মূল্যে পাওয়া গেল শাড়ি- লুঙ্গি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ফ্রি হাট বসেছে।

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

শনিবার ( ৩০ এপ্রিল ) সকালে উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের ইরা এল পিজি ফিলিং স্টেশন প্রাঙ্গনে এ বাজারের কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।

মানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এ ফ্রি হাটের আয়োজন করা হয়। ফ্রি হাটে অসহায় ৮০০ পরিবারকে টোকেনের মাধ্যমে ঈদ উপহার হিসেবে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ উপহার হিসেবে ছেলেদের জন্য লুঙ্গি, পাঞ্জাবি-পায়জামা, টি-শার্ট এবং মেয়েদের জন্য শাড়ি, ত্রি-পিস, সালোয়ার-কামিজ ও সাজসজ্জা করার জন্য বাহারি ধরনের কসমেটিকস সামগ্রী স্টলগুলোতে সাজানো ছিল।

খাদ্যদ্রব্য হিসেবে পোলাওয়ের চাল, চিনি, সয়াবিন তেল, সেমাই, সুজি ইত্যাদি স্টলের টেবিলগুলোতে রাখা ছিল। এ সময় মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে এসব ঈদসামগ্রী বিতরণ করে দেন।

সকালে ঈদের ফ্রি হাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া।

আরও পড়ুন: পিএসজিতেই থাকছেন এমবাপ্পে

এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ, প্রোগ্রাম অফিসার অনিক কুমার নন্দী ,অ্যাডমিন হাবিবুল বাশার সুমন, স্বেচ্ছাসেবক আব্দুস সামাদ ঝুমন, সৈয়দ আব্দুল্লাহ সোহান,আশিকুর রহমান সোহাগ,শাহরিয়ার খান ইমন,নাবিলা, মীম, পলি, ভাবনা,নীলা প্রমুখ।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ঈদের ফ্রি হাট সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন জানান, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় কাজ। ঈদে গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে তাদের এ মহৎ কাজের সাথে থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। তিনি মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সফলতা কামনা করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা