প্রতীকী ছবি
সারাদেশ

ঢেউয়ের ধাক্কায় ডুবলো স্পিডবোট

সান নিউজ ডেস্ক: পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। বোটে ১১ জন যাত্রী ছিলেন। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া বোটের সব যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিআইডব্লিউটিএ।

আরও পড়ুন: রুবেলের পরিবারের পাশে মেয়র আতিক

ঘাটের একটি সূত্র জানিয়েছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে রওনা দেয় বাবু নামের একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে যচ্ছিল। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে, নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীদের উদ্ধার করে।

এদিকে, কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটির তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত ও নিখোঁজ নেই বলেও দাবি করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা