সারাদেশ

বাসচাপায় দুই রিকসা যাত্রী নিহত

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকায় বাসচাপায় দুই রিকসা যাত্রী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

আরও পড়ুন: রুবেলের পরিবারের পাশে মেয়র আতিক

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশ ও রিকশাচালক আবদুল কাদের।

ওমর ফারুক জানান, আজ (শনিবার) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল একটি বাস। আর রিকশা নিয়ে নাজিরহাট থেকে মাছ নিয়ে সরকারহাটের দিকে যাচ্ছিলেন তারা। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

আরও পড়ুন: ঢেউয়ের ধাক্কায় ডুবলো স্পিডবোট

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। একজন মাছ বিক্রি করে সংসার চালাত, অন্যজন রিকশা চালিয়ে সংসার চালাত। বাসটি শনাক্ত করা যায়নি, শনাক্তের কাজ চলছে। বাসের চালককে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা