সারাদেশ

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় (৭) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। শনিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০

এর আগে মৌখিক অভিযোগের ভিত্তিত্বে শুক্রবার রাতে অভিযুক্ত আসামিকে উপজেলার পশ্চিম বদলকোট গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মো.সুমন (২৫) সে উপজেলার পশ্চিম বদলকোট গ্রামের শেখ বাড়ির আব্দুল কুদ্দুছের ছেলে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৯ এপ্রিল) সকালের দিকে নির্যাতিত শিশুটির মা বাড়ির পাশে একটি বাসায় ঝিয়ের কাজ করতে যায়। তখন তার সাত বছর বয়সী মেয়েটি মায়ের সঙ্গে ছিল। একপর্যায়ে দুপুরের দিকে শিশুটি মাকে বলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়।

বাড়ি ফেরার পথে শিশুটি নির্জন রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই সময় তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে পাড়ার আত্মীয় সুমন পার্শ্ববতী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিত্বে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ঢেউয়ের ধাক্কায় ডুবলো স্পিডবোট

পরিদর্শক তদন্ত আরও জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। শিশুটির মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা