সারাদেশ

ত্রিশালে প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে ভবন নির্মাণ

সাজ্জাদুল আলম খান, ভালুকা: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুজিয়াম ১৫০ নং ধনিয়ার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্কুলের জমি দাতার ছেলেরা মিলে ঐ বিদ্যালয়ের জায়গা দখল করে ভবন নির্মাণ করছেন বলে স্হানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

নাম প্রকাশ না করে একজন বলেন, কদ্দুস ফকির ধনিয়ার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে তিনটি দাগে মোট ৫২ শতক জমি গুজিয়াম ধনিয়ার চালা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ডেপুটি কমিশনার ময়মনসিংহ বরাবর লিখে সাবকাবলা দলিল করে দেয়। দাগ নাম্বার হলো ৩২৬৪,৩২৬০,৩২৬২ এখন তারা কি করে জমি দখল করে বসত বাড়ি নির্মাণ করে।

এ বিষয়ে জানতে চাইলে জমি দাতার ছেলে সেলিম বলেন, আমার বাবা স্কুলের নামে জমি দিয়েছে আমরা জানি আমরা স্কুলের জায়গায় ঘর করছি সত্য, আমরা স্কুলের সাথে এ ওয়াজ করে ঘর নির্মাণ করছি।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম বলেন, এওয়াজ এর ঘটনা সত্য নয়, উনারা স্হানীয় প্রভাব খাটিয়ে স্কুলের জায়গায় বহুতল ভবনের কাজ শুরু করেছে। আমি উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি । অভিযোগের বৃত্তিতে সহকারী শিক্ষা অফিসার দেলুয়ার হোসেন স্কুল পরিদর্শন করে গিয়েছেন।

স্কুলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ফকির বলেন, যে ঘরটি নির্মাণ করা হচ্ছে তাহা হলো স্কুলের জায়গা। তবে শুনেছি তারা নাকি স্কুলের সাথে এ ওয়াজ করেছে।

আরও পড়ুন: ক্ষমতা ছাড়তে প্রস্তুত লঙ্কান প্রধানমন্ত্রী

উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন খান মুঠোফোনে বলেন, আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়েছি এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠিয়েছি পরে বিস্তারিত বলা যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা