সারাদেশ

টেকনাফে ডজন মামলার আসামি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে ডজন মামলার পলাতক আসামি মোঃ রাশেলকে (৩২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন: টাঙ্গাইলের সাবেক মেয়র মুক্তির জামিন

বুধবার (২৭ এপ্রিল) ভোর পাঁচটার দিকে টেকনাফ ছোট হাবিব পাড়া বোন জামাইর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফ সাবরাংয়ের ইয়াবার কিং মোঃ রাসেল সিকদার পাড়ার মৌলভী গফুরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা সিরাজুল মোস্তফা নিশ্চিত করে বলেন, গত ২৪ মার্চ সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে একলাখ পিস ইয়াবা ও এক কেজি আইস উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে টেকনাফ থানা মামলা নং-৭৯ দায়ের করেন ডিএনসি। এই মামলার আসামি পলাতক রাসেলকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: ময়লার ঝুড়ি থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

তিনি আরও জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, মাদক পাচার ও ডাকাতিসহ বিভিন্ন ধারায় ডজন মামলা রয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা