বোয়ালমারীতে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
সারাদেশ

বোয়ালমারীতে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিদগ্ধ গৃহবধূ কাকলী সাহা (৩৭) বুধবার সকালে মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

রান্না করতে গিয়ে গ্যাসের চুলার আগুনে তিনি অগ্নিদগ্ধ হন। গত ১২ দিন ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা এবং নিউমার্কেটে অবস্থিত লাবনী স্টোরের মালিক অলোক রায়ের স্ত্রী কাকলী সাহা গত ১৫ এপ্রিল গ্যাসের চুলায় রান্না করছিলেন।

আরও পড়ুন : ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

এ সময় গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুন ওই গৃহবধূর অসতর্কতায় তার কাপড়ে ধরে যায়। এতে তার শরীরের প্রায় বিশ শতাংশ পুড়ে যায়। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আরও পড়ুন : সেই হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে

সেখানে ১২ দিন লাইফ সাপোর্ট থাকার পর বুধবার সকালে মারা যান। নিহত গৃহবধূ কাকলী সাহার ছেলে এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা