মাদারীপুরে ভিজিএফের চাল গ্রহণ করেনি ইউপি চেয়ারম্যানরা
সারাদেশ

মাদারীপুরে ভিজিএফের চাল গ্রহণ করেনি ইউপি চেয়ারম্যানরা

শফিক স্বপন মাদারীপুর : ঈদ উপলক্ষে গত বছরেও মাদারীপুর সদরে ভিজিএফের ১০ কেজি করে চাল পেয়েছে ১৯ হাজার ৭শত ৩৯ টি দুস্থ পরিবার। কিন্তু বছর না ঘুরতেই এই বছর ঈদ উপলক্ষে সেই বরাদ্দ এসেছে ২ হাজার ১শত ৫২ টি। যার ফলে সেই ভিজিএফের চাল গ্রহণ করেনি উপজেলার ১৫ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

আরও পড়ুন : থানা নাকি খেলার মাঠ, আলোচনা করে সিদ্ধান্ত

সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে, সদর উপজেলা পরিষদের চত্ত্বরে এক প্রতিবাদ সভা করেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

প্রতিবাদ সভায় মাদারীপুর জেলা ইউপি চেয়ারম্যানদের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম বলেন, এবছর সদর উপজেলায় ইউনিয়নে গড়ে ৯০ থেকে ১৫০ টি ভিজিএফের চাল বরাদ্দ এসেছে। যা গতবারের চেয়ে খুবই সামান্য।

চেয়ারম্যানদের সভাপতি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহর বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রামকে শহর বানাতে হলে প্রথমে মাটি দিয়ে রাস্তা তৈরি করতে হবে। কিন্তু আমাদের যে ৪০ দিনের মাটির তৈরির রাস্তার কর্মসূচী ছিলো হতদরিদ্রদের দিয়ে কাজ করানো, তা বন্ধ করে দেওয়া হয়েছে। এলজিএসপির যে টাকা বরাদ্দ আসতো তাও বন্ধ করে দেওয়া হয়েছে, কাবিখা ও টিআরের বরাদ্দ নামে মাত্র আছে। আমরা দাবী জানাই অতিদ্রুত এই প্রকল্পগুলো পুনরায় চালু করা হোক। নয়তো আমরা জেলার সকল চেয়ারম্যানরা কঠোর আন্দোলনে নামবো।

আরও পড়ুন : ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

এই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের জরিপ মতে মাদারীপুর জেলা ধনীর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকায় বরাদ্দ কম এসেছে।বাস্তবে আপনারা সাংবাদিকরা মাঠ পর্যায়ে গিয়ে জরিপ করে দেখেন কতোজন গরীব গত একবছরে ধনী হয়েছে।

চেয়ারম্যানরা বলেন আমাদের জানামতে ১শতাংশ গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাহলে এতো কম চাল কীভাবে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করবো। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর এ ভিজিএফের চাল গ্রহণ করবো না।

আরও পড়ুন : বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, মজিবুর রহমান হাওলাদার, ফারুক খান, নাসিরউদ্দিন মোল্লা( টুকু), শাহ্ মো. রায়হান কবীর, মাহফুজুর রহমান, মো. ফায়েকুজ্জামান, সোহরাব হোসেন খান, মাহফুজুর রহমান লাভলু তালুকদারসহ আরো আরো বেশ কয়েকজন চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা