টেকনাফে ৬ কোটি টাকার মাদক উদ্ধার
সারাদেশ

টেকনাফে ৬ কোটি টাকার মাদক উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে অভিযান চালিয়ে ১কেজি ৫৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা, ১৯০ ক্যান বিয়ার ৩২০ প্যাকেট বার্মিজ বিড়ি ও ৯ হাজার ৩শ মিয়ানমার মুদ্রা (কিয়াট) উদ্ধার করেছে বিজিবি। তবে এসব অভিযানে একটি নৌকা জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : থানা নাকি খেলার মাঠ, আলোচনা করে সিদ্ধান্ত

সোমবার (২৫ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন ২বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিন মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, রোববার (২৪ এপ্রিল) রাত ১১টার সময় নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৯ হাজার ৩শ কিয়াট (মিয়ানমারের মুদ্রা), ৩৫ প্যাকেট লাচ্ছা সেমাই ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

আপরদিকে, আজ সোমবার রাত ১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কারিঙ্গাঘোনা নামক এলাকা হতে মিয়ানমার থেকে পাচারকালে ৩২০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

ভোর ৪টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা হতে মিয়ানমার থেকে পাচারকালে মালিক বিহীন ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

এছাড়াও ভোর পৌনে ৫টার সময় সাবরাং জিন্নাখাল এলাকায় টহল কালে ৩ জন চোরাকারবারীকে ৩ টি বস্তা কাঁধে বেড়িবাধ অভিমুখে আসতে দেখে জওয়ানরা থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে পালানোর সময় জওয়ানরা গুলি ছুড়লে পাচারকারীরা বস্তা গুলো ফেলে কেওড়া বাগানের ভেতর পালিয়ে যায়।

আরও পড়ুন : বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে

পরে বস্তা গুলো তল্লাশী চালিয়ে ১কেজি ৫৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা বড়ি ও ১৪২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃ মালামাল পরবর্তি বিনষ্ট করণের জন্য ২বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে এবং লাচ্ছা সেমাই গুলো শুল্ক স্টেশনে জমাদানের প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা