সারাদেশ

সেন্টমার্টিনে লক্ষাধিক ইয়াবাসহ আটক ৭

টেকনাফ প্রতিনিধি: টেকনাফ সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সাগরে মাছধরার ট্রলার থেকে একলাখ দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় পাচারকারি সাত জনকে আটক করতে সক্ষম হন তারা।

আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ১১ টার দিকে সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট রাইয়ান আলমের অভিযানটি পরিচালিত হয়।

আটককৃতরা হলো, টেকনাফ মোচনী ক্যাম্পের কালা মিয়ার ছেলে হামিদ হোসেন (৪২), একই ক্যাম্পের আব্দুস সালামের ছেলে হোসেন জোহার (১৮),লুকমান হাকিমের ছেলে মোঃ জোবায়ের (২২),জাকারিয়ার ছেলে লাল মোহাম্মদ (২৫),আব্দুর রহমানের ছেলে মোঃ ইয়াছিন (১৯),টেকনাফ নাইটংপাড়ার বাসিন্দা লাল মিয়ার ছেলে বসির আহমেদ (৪৫),মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ আলম (২০)।।

কোস্টগার্ড গোয়েন্দা পরিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন সংলগ্ন সাগরে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মাছধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক হলে ট্রলারটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা এক লাখ দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পাচারে জড়িত ট্রলারটি জব্দ ও সাতজন ব্যাক্তিকে আটক করা হয়েছে।

লেফট্যানেন্ট কমান্ডার লাবিব আরো জানান, আটককৃত পাচারকারি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত ট্রলারটি পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্নের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা