মানববন্ধন থেকে বাবা গ্রেফতার
সারাদেশ
ছেলে হত্যাচেষ্টার বিচার দাবি

মানববন্ধন থেকে বাবা গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটিতে কলেজছাত্র শান্ত অধিকারীকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন চলাকালে কমল চন্দ্র অধিকারী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

রোববার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাকে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কমল চন্দ্র অধিকারী আহত কলেজছাত্র শান্ত অধিকারীর বাবা।

তবে পুলিশের দাবি, মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কমল চন্দ্র অধিকারীর স্বজনরা জানায়, গত ১৬ এপ্রিল জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বরিশালের অমৃত লাল দে কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র শান্ত অধিকারীকে পিটিয়ে গুরুতর জখম করে সঞ্জয় মন্ডল ও তার সহযোগিরা।

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

অভিযুক্ত সঞ্জয় মন্ডল সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই নৈশপ্রহরীর অপসারণ ও গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও করে এলাকাবাসী ও আহত কলেজছাত্র শান্ত অধিকারীর স্বজনরা।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে। ওই মানববন্ধন থেকে শান্ত অধিকারীর বাবা কমল চন্দ্র অধিকারীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষ, অস্ত্রধারীরা শনাক্ত

তারা অভিযোগ করেন, কলেজছাত্র আহত হওয়ার ঘটনায় পুলিশ রহস্যজনক কারণে পাল্টাপাল্টি মামলা নিয়েছে। আমরা মামলা করার একদিন পর একই ঘটনায় হামলাকারী সঞ্জয়ের ভাই প্রসেনজিৎ মন্ডল বাদি হয়ে থানায় আহত কলেজছাত্র শান্ত অধিকারীসহ তিনজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।

নলছিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিউর রহমান বলেন, কমল চন্দ্র অধিকারী নলছিটি থানায় একটি মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন : প্রথমবার কাশ্মির সফরে মোদি

তিনি আরও বলেন, কলেজছাত্রকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা