সারাদেশ
মেলান্দহে ধানক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে

কৃষক ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

শওকত জামান, জামালপুর: জামালপুরের মেলান্দহের পুর্ব মালঞ্চ গ্রামে ধানক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে রিনা বেগমকে নামে এক নারীকে লাঠি, রড ও দেশীয় অস্ত্র দ্বারা পিটিয়েছে সন্ত্রাসীরা। তার স্বামী দুদু মিয়াকেও রক্তাক্ত জখম করেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ, অস্ত্রধারীরা শনাক্ত

রোববার ( ২৪ এপ্রিল ) দুপুরে নির্যাতনের শিকার রিনা বেগমের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে আবু বক্করসহ ৫ জনকে আসামি করে মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে মেলান্দহ থানার ওসি মাঈদুল ইসলাম।

হাসপাতালের বেডে ব্যাথায় কাতরানো অবস্থায় দুদু মিয়া বলেন, তার সাথে প্রতিবেশী আবু বক্করের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধায় আবু বক্করের ধানক্ষেত আমার পালিত হাঁস যায়। এই নিয়ে তর্ক বিতর্কের একপর্যায়ে আবু বক্করের ছেলে হুোসাইন মাহমুদ গাজীসহ তার স্বজনরা রামদা,লাঠি ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

আমাকে বেদম পেটাতে শুরু করলে আমার স্ত্রী রিনা বেগম ফেরাতে গেল তাকেও মারধর করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদের রাত ৮টায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নির্যাতনের শিকার রিনা বেগম হাসপাতালের বেডে তীব্র ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছে। ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে বলেছে, আমি রোজা ছিলাম। তাদের হাতে পায়ে ধরে বলেছি, আমি ও আমার স্বামী রোজা রেখেছি। আমাদের মাইরেন না। তারা কোন কথাই না শুনে আমাদের এলোপাথারী মারধর করে অমানুষিক নির্যাতন করেছে। আমাদের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও পড়ুন: প্রথমবার কাশ্মির সফরে মোদি

আবু বক্করের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

মেলান্দহ থানার ওসি মাঈদুল ইসলাম জানিয়েছে, এ ঘটনায় মেলান্দহ থানায় ৫ জন নামসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা