শিবচরের শত শত বিঘা ধানের মাঠ প্লাবিত
সারাদেশ
অস্বাভাবিকহারে পানি বৃদ্ধি

শিবচরের শত শত বিঘা ধানের মাঠ প্লাবিত

শফিক স্বপন, মাদারীপুর : গত কয়েকদিনে অস্বাভাবিকহারে পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলের শত শত বিঘা ধানের মাঠ প্লাবিত হয়েছে। কৃষকরা পানিতে নিমজ্জিত পাকা ও আধা পাকা ধান কেটে তুলতে ব্যস্ত সময় পার করছেন। ধানের মাঠ তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা দাবি করেন।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

সরেজমিন একাধিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পদ্মায় অস্বাভাবিকহারে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে শিবচর উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলা ইউনিয়নের নদী তীরবর্ত্তী শত শত বিঘা ধানের মাঠ তলিয়ে গেছে।

কৃষকরা পানিতে তলিয়ে যাওয়া পাকা ও আধা পাকা ধান কেটে তুলছেন। দিন রাত কৃষকরা ধান তুলতে ব্যস্ত রয়েছেন। নদী তীরবর্ত্তী বিস্তীর্ন ফসলের মাঠের ধান তলিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা দাবী করেন।

কৃষি বিভাগ থেকে এসকল এলাকা পরিদর্শন করে ক্ষতির পরিমান নিরুপন করা হয়েছে। কৃষি বিভাগের মতে ১ হাজার ৫ শ বিঘা ধান তলিয়ে যাওয়ার কথা বলা হলেও কৃষকদের দাবী আরো অনেক বেশি।

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

কাঁঠালবাড়ির এলাকার কৃষক হালেম শরীফ বলেন, আমি ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। ধানগুলো মাত্র পাঁকতে শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। কোনরকমে অর্ধেক পরিমান পাকা ও আধা পাকা ধান কেটে তুলেছি।

চরজানাজাতের কৃষক আজাদ শেখ বলেন, পদ্মায় আগাম পানি বৃদ্ধি পাওয়ায় আমার মত অনেক কৃষকের শত শত বিঘা ধান পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ ধান এখনো কাঁচা। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন : জাপানে পর্যটকবাহী জাহাজ ডুবে নিখোঁজ ২৬

চরজানাজাত ইউপি চেয়ারম্যান মোঃ রায়হান সরকার বলেন, আমাদের চরের শত শত বিঘা ধান পানিতে তলিয়ে পচার উপক্রম হয়েছে। কৃষকরা দিন রাত পানির মধ্যে থেকে ধান কেটে তুলতে ব্যস্ত রয়েছেন। আগাম পানি বৃদ্ধির কারনে এ

পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায় বলেন, পানি বৃদ্ধির কারনে পদ্মা নদী তীরবর্ত্তী প্রায় ১৫ শ বিঘার ধান পানিতে তলিয়ে গেছে।

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষ, অস্ত্রধারীরা শনাক্ত

কৃষকরা পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত রয়েছেন। কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নিতে আগামীতে তাদের জন্য প্রনোদনার ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা