সারাদেশ

কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের বাসায় পাল্টাপাল্টি হামলা-ভাংচুর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে তিনটি বাসায় পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোন গুরুত্বর হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

হামলা ও ভাংচুর হওয়া বাসা গুলো হলো হাসনা মওদুদের অনুসারী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের শ্বশুরের বাসা,সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ সাইফুল্যাহ ইমনের বাসা, ফখরুলের অনুসারী বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদের বাসা।

গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত থেমে থেমে তিনটি বাসায় পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল চলাকালে সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া সাবেক জামায়াত নেতা ফখরুল ইসলাম মঞ্চে উঠলে তাঁর অনুসারীরা স্লোগান দেয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম ব্যারিস্ট্যার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা মওদুদের অনুসারীরা বাধা দেয়। এতে দুই গ্রুপের অনুসারীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে একটি ককটেল বিস্ফোরণ,তিনটি মোটরসাইকেল ভাংচু ও একটি সিএনজি ভাংচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে এ সংঘর্ষের জের ধরে প্রথমে বসুরহাট পৌরসভা ৮নম্বর ওয়ার্ডে হাসনা মওদুদের অনুসারী সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ সাইফুল্যাহ ইমনের বাসায় এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের শ্বশুরের বাসায় হামলা ও ভাংচুর চালানো হয়। এরপর ফখরুল অনুসারী বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদের বাসায়ও হামলা ও ভাংচুর চালায় হাসনা মওদুদ অনুসারীরা।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন কাদের

উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, সাবেক জামায়াত নেতা ফখরুল ইসলাম উপজেলা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা শুরু করলে উপজেলা বিএনপির রাজনীতিতে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়। বর্তমানে তাকে উপজেলা বিএনপির রাজনীতি একটি পক্ষ প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠলে বিবদমান কোন্দল নতুন করে একটি মাত্রা পায়। তারা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে দ্রুত জাতীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম অভিযোগ নাকচ করে দিয়ে বলেন ব্যারিস্ট্যার মওদুদ আহমদ জীবিত থাকা অবস্থায় ঊনার বাড়িতে পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটনের অনুসারীদের সঙ্গে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ও উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এখানে মূলত রিপন, রাজন ও লিটন অনুসারীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে গতকাল এ ঘটনা ঘটে। একটি পক্ষ চাচ্ছেনা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সুসংগঠিত হোক। ইফতার মাহফিলে সংঘর্ষে ক্ষমতাসীন দলের ইন্ধন থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ফখরুল অনুসারী নুর উদ্দিন ফাহাদ অভিযোগ করে বলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল,সদস্য সচিব রাজনের নেতৃত্বে তাঁর বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। এ সময় তাঁর বাসায় থাকা তাঁর এক ভাতিজাও আহত বলেও জানান তিনি।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন কাদের

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন অভিযোগ করে বলেন ফাহাদের নেতৃত্বে সাবেক ছাত্রদল নেতা খালেদ ও আমার শ্বশুরের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়। আমার শ্বশুর একজন স্বর্ণ ব্যবসায়ী মূলত তাঁর বাসায় ডাকাতির উদ্দেশ্যে তারা এ হামলা চালায়। ফাহাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন ফাহাদের বাসায় হামলার সাথে তিনি তারা জড়িত নয়।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত ভাবে অভিযোগ করেনি। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা