সারাদেশ

মনপুরায় খুশিতে কাঁদলেন নুরভানু

মো কামরুল হোসেন সুমন, মনপুরা (ভোলা): নুর ভানুর বয়স ৫০। স্বামী মৃত আবদুল হক। উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা। পর পর ৩ বার মেঘনার ভাঙ্গনে সহায় সম্বল সব হারিয়ে দিশেহারা। স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন ও অন্যান্য সবার সহযোগিতায় পুরানো ভাঙ্গা টিন দিয়ে বেঁড়ির পাশে খাস জমিতে বসবাস। শুধু নুরভানু নয় মেঘনার কড়ালগ্রাসে ভোলার মনপুরা উপকূলে হাজার হাজার মানুষ সর্বশান্ত।

আরও পড়ুন: দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে!

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার আওতায় অনুদানের চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও ইউএনও মোঃ শামীম মিঞা।

এ সময় নুর ভানু’র হাতে প্রধানমন্ত্রীর অনুদানের ৭৫ হাজার টাকা চেক হস্তান্তর করা হয়। অনুদানের চেক পেয়ে খুশিতে কাঁদতে শুরু করেন নুর ভানু। পরে দু’হাত তুলে দোয়া করলেন প্রধানমন্ত্রী যেন হাজার বছর বেঁচে থাকে।

নুরভানু ছাড়াও হাজীরহাট ইউনিয়নের নদী ভাঙ্গণে দিশেহারা ইউসুফ, ইউনুচ, হেলাল, বিবি মাফিয়া, নিকুঞ্জ দাস ও ধারা দাসের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করা হয়। শুধু নুর ভানু নয় উপজেলার চারটি ইউনিয়নে নদী ভাঙ্গনে সর্বশান্ত ১৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১ কোটি ১০ লক্ষ টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।

আরও পড়ুন: প্রভা এখন পান বিক্রেতা!

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া ও প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা