সারাদেশ

দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে!

রাশেদ জামান, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আনুষ্ঠানিকভাবে দুই প্রেমিকাকে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মন রনি (২৫) নামের এক প্রেমিক। নববধূরা হলেন, ইতি রানী (২০) ও মমতা রানী (১৮)। তিনি দুই প্রেমিকাকে বিয়ে করে ঘরেও তুলেছেন। একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে এবং ঘরে তোলার বিষয়টি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: তাসফিয়া হত্যায় রিমনের স্বীকারোক্তি

গত বুধবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় রনির বাড়িতে আনুষ্ঠানিকভাবে দুই বিয়ে একসঙ্গে সম্পন্ন হয়। রনি ওই এলাকার যামিনী চন্দ্র বর্মনের ছেলে। প্রথম স্ত্রী ইতি একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। দ্বিতীয় স্ত্রী মমতা লক্ষীদ্বার গ্রামের টোনোকিসর রায়ের মেয়ে।

জানা গেছে, ইতি রানীর (২০) সঙ্গে রোহিনী চন্দ্র বর্মন রনির (২৫) প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। প্রেম চলাকালীন এক পর্যায়ে তারা গোপনে মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজনেই। এর কিছুদিন পর নতুন করে মমতা রানী (১৮) নামে আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রনির। প্রেমের সূত্রে মমতার সঙ্গে রাতে দেখা করতে গিয়ে ধরা পড়ে যান রনি। এরপর গত ১৩ এপ্রিল মমতা ও রনির বিয়ের আয়োজনের খবর পেয়ে আগের স্ত্রী ইতি রনির বাড়িতে অনশন শুরু করেন। এরপর তিন পরিবারের উপস্থিতিতে ঘটা করে পারিবারিকভাবে এক বরের সঙ্গে দুই প্রেমিকার বিয়ে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: প্রভা এখন পান বিক্রেতা!

বিষয়টি নিশ্চিত করে রনির বাবা যামিনী চন্দ্র বর্মনে বলেন, দুইজনকে একসঙ্গে ঘরে তুলতে আমাদের আপত্তি ছিল না। তবে আগের বিয়ের বিষয়ে যেহেতু জানা ছিল না, তাই নতুন করে আমি আবার বিয়ের আয়োজন করেছি।

অন্যদিকে, ইতি রানীর বাবা গিরিশ চন্দ্র বলেন, আমাদের কোনো অভিযোগ নেই। রনির বাড়িতে আনুষ্ঠানিক বিয়েতে আমরা তিন পরিবারের লোকজনই ছিলাম।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন কাদের

বলরামপুর ইউনিয়নের বাসিন্দা আবু তৌহিদ বলেন, ‘একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ের বিষয়টি আমরা ফেসবুকে জানতে পেরেছি। এটি ফেসবুকে ভাইরাল হয়েছে।’

এ ব্যাপারে বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘এক যুবক দুই মেয়েকে বিয়ে করেছে, এমন খবর শুনেছি। তবে এর আগে আমাকে মৌখিকভাবে তাদের অভিভাবকরা বিষয়টি জানালে আমি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু পরে শুনলাম ওই যুবক দুই জনকেই বিয়ে করে ঘরে তুলেছেন।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা