হবিগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩
সারাদেশ

হবিগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

সান নিউজ ডেস্ক : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার আহত আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩।

আরও পড়ুন : ইলহানের কাশ্মীর সফরে ভারতের নিন্দা

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়। নিহত রাহিম (২০) চানপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ সড়ক দুর্ঘটনা ঘটলে চালকসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লিছু মিয়ার ছেলে খোকন মিয়া (২২) ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাউড়া গ্রামের তোলাই মিয়ার ছেলে জলফু মিয়া (৪০)।

আরও পড়ুন : প্রতিবছর টিকা নিতে হবে কি না নিশ্চিত নয়

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা সুতাং এলাকায় যাওয়ার পথে শায়েস্তাগঞ্জের থানা মোড়ে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ‘প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব’

ওসি সালেহ আহমেদ জানিয়েছিলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা