সারাদেশ

আলফাডাঙ্গায় কলেজের গাছ বিক্রি করলেন অধ্যক্ষ! 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবস্থিত আলফাডাঙ্গা সরকারি কলেজের অফিসের সামনের দুটি বড় আমগাছ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঠুনকো অজুহাতে বিক্রি করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। গরমে ছায়া প্রদানকারী গাছ দুটি কাটায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজের ভেতরে অফিস কক্ষের সামনে অবস্থিত বৃহদাকার দুটি পুরনো আম গাছ কেটে ফেলা হচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে খোরশেদুল আলম দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঠুনকো অজুহাতে গাছ দুটি কেটে ফেলেন। শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে ওই গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিত। এছাড়া গাছ দুটি কলেজের শোভাবর্ধনও করতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী এবং কলেজের শিক্ষক জানান, প্রচণ্ড গরমে ছায়া প্রদান করতো গাছ দুটি। অথচ ঠুনকো অজুহাতে গাছ দুটি কেটে ফেলা হল।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদুল আলম বলেন, গাছ দুটির পাশে কলেজের উন্মুক্ত ডায়াস (মঞ্চ)। ওই মঞ্চে কোন অনুষ্ঠান হলে গাছের কারণে স্থানাকুল হতো না। এজন্য শিক্ষক কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে গাছ দুটি কাটা হয়েছে। তিনি আরও বলেন, আগের অধ্যক্ষই গাছ দুটি কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা